পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে চৌকস পাইলট নিহত
সেপ্টেম্বর ২৫, ২০১৬ ০৭:৫৯ Asia/Dhaka
পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ’এর একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন চৌকস পাইলট নিহত হয়েছেন। উপজাতীয় অধ্যুষিত খাইবার এজেন্সির জমরুদের কাছে গতকাল বিমানটি বিধ্বস্ত হয়।
পিএএফ’এর বিবৃতিতে বলা হয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে চীনে তৈরি প্রশিক্ষণ বিমান এফ-৭-পিজি বিধ্বস্ত হয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে তদন্ত শুরু করছে পাক বিমান বাহিনী। নিহত পাইলট ফ্লাইট লেফট্যানেন্ট উমর শাহজাদ রিসালপুর পিএএফ একাডেমিতে প্রশিক্ষণকালে সেরা দক্ষতা প্রদর্শন করে সোর্ড অব অনার অর্জন করেছিলেন।
এদিকে, গত নভেম্বরে প্রশিক্ষণ চলাকালে দুই আসনের এফ-৭পিজি বিধ্বস্ত হয়ে মহিলা পাইলট মরিয়ম মুকতিয়ার নিহত হয়েছিলেন। দায়িত্ব পালনকালে পাকিস্তানের কোনো মহিলা পাইলট নিহত হওয়ার ঘটনা এটাই প্রথম।#
পার্সটুডে/মূসা রেজা/২৫
ট্যাগ