উরির ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করল পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i21223-উরির_ঘটনার_আন্তর্জাতিক_তদন্ত_দাবি_করল_পাকিস্তান
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সশস্ত্র হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। গত ১৮ সেপ্টেম্বর চালানো ওই হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছে ভারত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৬, ২০১৬ ১৩:১১ Asia/Dhaka
  • উরির ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করল পাকিস্তান

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সশস্ত্র হামলার ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পাকিস্তান। গত ১৮ সেপ্টেম্বর চালানো ওই হামলায় ১৮ ভারতীয় সেনা নিহত হয়। এ ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করেছে ভারত।

বিবিসির উর্দু বিভাগকে দেয়া সাক্ষাৎকারে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ এ সম্পর্কে বলেছেন, কোনো রকম তদন্তের জন্য দেরি না করেই যে কোনো ঘটনা ঘটলে তার জন্য দ্রুত পাকিস্তানে দায়ী করে ভারত।

কাজেই সত্য উদ্ঘাটনের জন্য একটি স্বতন্ত্র আন্তর্জাতিক কমিশন গঠন করা উচিত বলে দাবি করেন তিনি। সারতাজ আজিজ বলেন, পাকিস্তানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এই প্রথম করা হয়নি।

এ ধরণের  হামলার ঘটনায় পাকিস্তান বা কাশ্মির কারোই কোনো লাভ হয় না বলে উল্লেখ করেন তিনি। সারতাজ আজিজ দাবি করেন, উল্টো ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি অন্যত্র সরিয়ে দেয় এ ধরনের হামলা। 

গত জুলাইয়ে হিজবুল মুজাহেদিনের জনপ্রিয় কমান্ডার  বুরহান ওয়ানির নিহত হওয়াকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে নজিরবিহীন বিক্ষোভ প্রতিবাদ শুরু হয়। বিক্ষোভকারীদের সঙ্গে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে প্রায় ৮০ জন নিহত এবং হাজার হাজার লোক আহত হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/মুজাহিদুল ইসলাম/২৬