‘বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ জীবনে আরেকটু বিশ্রাম চান’
https://parstoday.ir/bn/news/world-i21298-বিশ্বের_দুই_তৃতীয়াংশ_মানুষ_জীবনে_আরেকটু_বিশ্রাম_চান’
বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, তাদের জীবনে আরেকটু বিশ্রাম দরকার। বিশ্বব্যাপী চালানো জরিপের ভিত্তিতে এ তথ্য ওঠে এসেছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৮:৪৯ Asia/Dhaka
  • ‘বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ জীবনে আরেকটু বিশ্রাম চান’

বিশ্বের দুই-তৃতীয়াংশ মানুষ মনে করেন, তাদের জীবনে আরেকটু বিশ্রাম দরকার। বিশ্বব্যাপী চালানো জরিপের ভিত্তিতে এ তথ্য ওঠে এসেছে।

বিশ্রাম সংক্রান্ত জরিপ, ‘রেস্ট টেস্ট’ পরিচালনা করেছেন ইংল্যান্ডের ডুরাহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্বের ১৩৪টি দেশের ১৮ হাজারের বেশি মানুষের ওপর চালানো হয়েছে এ জরিপ। এতে বিশ্রাম অভ্যাস এবং বিশ্রাম নিয়ে দৃষ্টিভঙ্গি জানার চেষ্টা করা হয়েছে।

জরিপে দেখা গেছে, ৬৮ শতাংশ মানুষ জীবনে আরেকটু বিশ্রাম চান। বয়সে তরুণ, বেশি আয়ের মানুষ, শিফটে কাজ করেন এমন কর্মীরা এবং সেবা প্রদানের সঙ্গে জড়িতরা ব্যক্তিরা তুলনামূলকভাবে ক্লান্ত বলে দেখা গেছে। অর্থাৎ তারা কম বিশ্রামের সুযোগ পান। অন্যদিকে বয়স্ক ব্যক্তিরা তুলনামূলকভাবে পর্যাপ্ত বিশ্রাম নেন বলেও তথ্য পাওয়া গেছে।

এতে চমকপ্রদ আরেকটি তথ্যও পাওয়া গেছে। আর তা হলো, বেশি বিশ্রামের প্রয়োজন নেই বলে যারা জানিয়েছেন জরিপে অংশগ্রহণকারী অন্যদের তুলনায় তাদের স্বাস্থ্য দ্বিগুণ ভালো।

ডুরহাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানী এবং প্রধান অনুসন্ধানকারী ডা. ফেলিসিটি ক্যালার্ড বলেন,  মানুষের বিশ্রাম নেয়ার ক্ষমতা এবং স্বাস্থ্যের মধ্যে সম্পর্কের বিষয়টি এ জরিপে ভালোভাবে ওঠে এসেছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭