ইরান-পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত জরুরি: পাক সেনা কর্মকর্তা
https://parstoday.ir/bn/news/world-i21301-ইরান_পাকিস্তান_প্রতিরক্ষা_সহযোগিতা_অত্যন্ত_জরুরি_পাক_সেনা_কর্মকর্তা
পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভারসিটির (এনডিইউ) সভাপতি লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট জোর দিয়ে বলেছেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত জরুরি এবং তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৮:৫৬ Asia/Dhaka
  • ইরনাকে সাক্ষাৎকার দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট
    ইরনাকে সাক্ষাৎকার দিচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট

পাকিস্তানের সামরিক বাহিনীর ন্যাশনাল ডিফেন্স ইউনিভারসিটির (এনডিইউ) সভাপতি লেফটেন্যান্ট জেনারেল নাজির আহমেদ বাট জোর দিয়ে বলেছেন, তেহরান ও ইসলামাবাদের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা অত্যন্ত জরুরি এবং তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।

জেনারেল নাজির বাট বলেন, নিরাপত্তা ও সামরিক খাতে ইরান এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ বোঝাপড়া থাকা জরুরি। কিন্তু দু দেশের মধ্যে এ খাতে সহযোগিতা শুরুতে দেরি হয়ে গেছে; তারপরও দু দেশের মধ্যে প্রশিক্ষণ বিনিময় শুরু করা দরকার। এরপর দু দেশের মধ্যে যৌথভাবে সামরিক সরঞ্জাম উৎপাদন, প্রযুক্তি ভাগাভাগি করা এবং সামরিক মহড়া চালানো যেতে পারে। দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এ ধরনের সহযোগিতা শুরু হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা।

ইরান ও পাকিস্তানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন জেনারেল নাজির বাট বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বৈঠক খুবই উৎসাহব্যঞ্জক। জেনারেল নাজির বাট আরো বলেন, পাকিস্তান ও ইরানের কর্মকর্তাদের যখনই সুযোগ হয় তখনই প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করা উচিত। তিনি জানান, ইরান ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিনিময়ের কর্মসূচি রয়েছে তবে তা আরো অনেক বেশি বাড়ানো যেতে পারে।

ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে পাকিস্তানের এ জেনারেল ইরানের জনগণ ও সেনা কর্মকর্তাদেরকে শুভেচ্ছা জানান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭