ভারতের সঙ্গে সম্পর্ক ইস্যুতে পাক সংসদের যৌথ কক্ষে আলোচনার দাবি
https://parstoday.ir/bn/news/world-i21307-ভারতের_সঙ্গে_সম্পর্ক_ইস্যুতে_পাক_সংসদের_যৌথ_কক্ষে_আলোচনার_দাবি
পাকিস্তান-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য সংসদের যৌথ কক্ষের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কয়েকজন পাক সিনেটর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে চলতি মাসের ১৮ তারিখের হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দেশ দু’টির সম্পর্কের বিষয়ে আলোচনার এ আহ্বান জানানো হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৭, ২০১৬ ০৯:২৫ Asia/Dhaka
  • ভারতের সঙ্গে সম্পর্ক ইস্যুতে পাক সংসদের যৌথ কক্ষে আলোচনার দাবি

পাকিস্তান-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনার জন্য সংসদের যৌথ কক্ষের অধিবেশন আহ্বানের দাবি জানিয়েছেন কয়েকজন পাক সিনেটর। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের সেনাঘাঁটিতে চলতি মাসের ১৮ তারিখের হামলাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে দেশ দু’টির সম্পর্কের বিষয়ে আলোচনার এ আহ্বান জানানো হয়।

পাক সংসদের উচ্চকক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। এ নিয়ে আলোচনা করতে যেয়ে সিনেট চেয়ারম্যান রেজা রাব্বানি  আশাবাদ ব্যক্ত করে বলেন, এ প্রস্তাবকে পাক সরকারের গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

এর আগে পাক প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ সিনেটকে জানিয়েছেন, পাকিস্তানকে একঘরে করার ভারতীয় চেষ্টা ‘ব্যর্থ’ হয়েছে। তিনি দাবি করেন, ইসলামি সহযোগিতা সংস্থার ৫৬টি দেশ, জাতিসংঘ মানবাধিকার পরিষদ এবং অন্যান্য বৈশ্বিক সংস্থা কাশ্মির নিয়ে পাকিস্তানের ভূমিকাকে ‘সমর্থন’ করেছে।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা কাশ্মিরে তদন্ত কমিশন পাঠানোর ‘অনুরোধ’ জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, ৮ জুলাইয়ের পর থেকে কাশ্মিরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে ১২০ জন নিরীহ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া, নিরাপত্তা বাহিনীর ছররা গুলিতে অনেকে অন্ধ হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৭