ভারতের নিষেধাজ্ঞা: কাজ করতে পারবেন না পাকিস্তানি ট্যালেন্ট
https://parstoday.ir/bn/news/world-i21535-ভারতের_নিষেধাজ্ঞা_কাজ_করতে_পারবেন_না_পাকিস্তানি_ট্যালেন্ট
পাকিস্তানের অভিনেতা, কণ্ঠশিল্পী, ও কলাকুশলীদের বলিউডে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের ফিল্ম এসোসিয়েশন। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিল ভারতের সাংস্কৃতিক অঙ্গনের বৃহৎ এ সংস্থা।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ৩০, ২০১৬ ০৯:২৯ Asia/Dhaka
  • পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান
    পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান

পাকিস্তানের অভিনেতা, কণ্ঠশিল্পী, ও কলাকুশলীদের বলিউডে কাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারতের ফিল্ম এসোসিয়েশন। নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক উত্তেজনার ধারাবাহিকতায় এ পদক্ষেপ নিল ভারতের সাংস্কৃতিক অঙ্গনের বৃহৎ এ সংস্থা।

সংস্থাটি বলেছে, দু দেশের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। ভারতের সংবাদমাধ্যম এএনআই’র বরাত দিয়ে খবরটি দিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ প্রস্তাব পাস হয়। সভায় ভারতের ২০০’র বেশি চলচ্চিত্র প্রযোজক উপস্থিত ছিলেন। তবে এ প্রস্তাবে ব্যতিক্রম রাখা হয়েছে। এতে বলা হয়েছে, “যদি কোনো প্রকল্পের কাজ চলমান থাকে যেখান থেকে পাকিস্তানি অভিনেতা বা শিল্পীদের সরানো সম্ভব নয়, প্রায় সবকিছুই হয়ে গেছে -শুধুমাত্র তারা এখন ওই প্রকল্পে কাজের জন্য ভারতে যেতে পারবেন।”

মাহারাষ্ট্র নবনির্মাণ সেনা নামে উগ্র জাতীয়তাবাদী একটি সংগঠন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান ও অন্য শিল্পীদের ভারত ছাড়ার জন্য ৪৮ ঘণ্টা সময় বেধে দেয়ার পর দেশটির ফিল্ম এসোসিয়েশন এ নিষেধাজ্ঞা আরোপ করল। ডন বলছে, এ মুহূর্তে পাকিস্তানের নামকরা কোনো অভিনেতা বা শিল্পী ভারতে নেই। এছাড়া, শাফকাত আমানত আলী ও আতিফ আসলামের নির্ধারিত কনসার্ট বাতিল করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০