ক্ষয়ক্ষতির বিষয়ে সত্য লুকাচ্ছে ভারত: আসিম বাজওয়া
-
লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র প্রধান লেফটেন্যান্ট জেনারেল আসিম বাজওয়া বলেছেন, পাকিস্তানের সামরিক বাহিনী নিশ্চিত যে, সীমান্তে ভারতের সেনারা হতাহত হয়েছে কিন্তু বিষয়টি বিস্তারিত না জানিয়ে তারা তা গোপন করছে।
সীমান্তের নিয়ন্ত্রণ রেখার কাছে ভিম্বার সেক্টরে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় আসিম বাজওয়া আজ (শনিবার) এ কথা বলেছেন। তিনি তার ভাষায় বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। পাকিস্তান রেডিও’র বরাত দিয়ে খবরটি দিয়েছে ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।
জেনারেল বাজওয়া বলেন, যুদ্ধ কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা করবে না; সীমান্তে ভারতের সেনাদের গোলাগুলির জবাব দিয়েছে শুধু পাকিস্তানের সেনারা। তিনি জোর দিয়ে বলেন, পাকিস্তানি সেনাদের জবাবের ফলে ভারতের পক্ষে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু তারা তা গোপন করছে। এ সময় তিনি সার্জিক্যাল স্ট্রাইকের ভারতীয় দাবি নাকচ করে দেন। তিনি বলেন, এটি তাদের মিথ্যা দাবি বরং তারা সীমান্তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১