ভারত কেবল হুমকি দিতেই জানে, পাক বাহিনী কংক্রিট জবাব দেবে: মুশাররফ
https://parstoday.ir/bn/news/world-i21802-ভারত_কেবল_হুমকি_দিতেই_জানে_পাক_বাহিনী_কংক্রিট_জবাব_দেবে_মুশাররফ
পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, "ভারত কেবল হুমকি দেয়ার খেলাই ঠিকভাবে খেলতে পারে। কিন্তু পাকিস্তানি বাহিনী কংক্রিট জবাব দেবে এবং তা আরো বাস্তবমুখী ভাবেই হবে।"
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০২, ২০১৬ ১৮:১৮ Asia/Dhaka
  • পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ
    পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ

পাক-ভারত চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, "ভারত কেবল হুমকি দেয়ার খেলাই ঠিকভাবে খেলতে পারে। কিন্তু পাকিস্তানি বাহিনী কংক্রিট জবাব দেবে এবং তা আরো বাস্তবমুখী ভাবেই হবে।"

অল পাকিস্তান মুসলিম লীগের চেয়ারম্যান জেনারেল মুশাররফ শনিবার ওই মন্তব্য করেন। তিনি দলের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টেলিফোনের মাধ্যমে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন, "ভারতের প্রধানমন্ত্রী নিজের দেশের সংখ্যালঘুদের কাছেই শত্রুতে পরিণত হয়েছেন।"  

মুশাররফ আরো বলেন, "ভারতের বোঝা উচিত, পাকিস্তান ভুটান নয়। পাকিস্তানের ওপরে ভিত্তিহীন অভিযোগ করা ভারতের অন্যতম অভ্যাসে পরিণত হয়েছে। যখনই ভারতের ওপর কোনো আক্রমণ হয়, তখনই কোনো চিন্তাভাবনা না করে পাকিস্তানের বদনাম দেয়া হয়।" 

মুশাররফের মতে, সরকারের ভুল নীতির ফলেই আন্তর্জাতিক স্তরে পাকিস্তান নিঃসঙ্গ হয়ে পড়ছে। পাকিস্তানের জনগণ এক দুর্নীতিগ্রস্ত সরকারের জন্য সমস্যার সম্মুখীন হয়েছে। তার দল ২০১৮ সালের নির্বাচনে অংশ নেবে এবং অন্য দলের সঙ্গে জোট করে নির্বাচনে লড়বে বলেও পারভেজ মুশাররফ জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২