বাবা ধূমপায়ী হলে সন্তানের হাঁপানিতে ভোগার আশংকা ৩ গুণ বেশি
https://parstoday.ir/bn/news/world-i22033-বাবা_ধূমপায়ী_হলে_সন্তানের_হাঁপানিতে_ভোগার_আশংকা_৩_গুণ_বেশি
ধূমপায়ী বাবার সন্তানের হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশংকা অন্য শিশুদের চেয়ে তিনগুণ বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মায়ের জীবনাচারের প্রভাব শিশুর ওপর কতোটা পড়ে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু অনাগত সন্তানের ওপর হবুপিতার জীবনাচার কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে গবেষণা তেমন হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ১১:১৮ Asia/Dhaka
  • বাবা ধূমপায়ী হলে সন্তানের হাঁপানিতে ভোগার আশংকা ৩ গুণ বেশি

ধূমপায়ী বাবার সন্তানের হাঁপানিতে আক্রান্ত হওয়ার আশংকা অন্য শিশুদের চেয়ে তিনগুণ বেশি। নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। মায়ের জীবনাচারের প্রভাব শিশুর ওপর কতোটা পড়ে তা নিয়ে বিস্তর গবেষণা হয়েছে। কিন্তু অনাগত সন্তানের ওপর হবুপিতার জীবনাচার কি প্রভাব ফেলতে পারে তা নিয়ে গবেষণা তেমন হয় নি।

ধূমপানে হবুবাবার শুক্রাণু ক্ষতিগ্রস্ত হয় এবং সন্তানের জিনের ওপর তার প্রভাব পড়ে। ২৪ হাজার শিশুর হবে চালানো এ গবেষণায় দেখা গেছে, যারা ১৫ বছরের আগেই প্রথম সিগারেট টানতে অভ্যস্ত হয়েছেন বিশেষ করে তাদের সন্তানরাই এ রকম ঝুঁকিতে পড়ে।  দাম্পত্যজীবন শুরুর কতো  আগে সিগারেট খাওয়া ধরেছে এবং কতদিন এ অভ্যাস বজায় রয়েছে তার ওপর স্বাস্থ্যঝুঁকির মাত্রা নির্ভর করছে।

এ ছাড়া, ওয়েল্ডিং করার সময় যে ধোঁয়া বের হয়ও তার সন্তানের জন্য স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করে। বিশেষ করে যারা কিশোর বয়স থেকেই সিগারেট এবং ওয়েল্ডিং’এর ধোঁয়ায় পড়ছেন তাদের সন্তানের ঝুঁকির মাত্রা বাড়ছে। সন্তান জন্ম দেয়ার আগে হবু পিতার জীবন যাত্রার ঝুঁকি সন্তানের ওপর বর্তায়। 

নরওয়ের বারগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিসিলি সাভানেস বলেছেন, বাবা হওয়ার আগে যারা ধূমপান করেন তাদের সন্তানের হাঁপানি হওয়ার আশংকা অধূমপায়ী বাবাদের চেয়ে তিনগুণ বেশি।#

পার্সটুডে/মূসা রেজা/৫