আবারো যুদ্ধ-প্রস্তুতি যাচাই করলেন পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i22087-আবারো_যুদ্ধ_প্রস্তুতি_যাচাই_করলেন_পাক_সেনাপ্রধান
ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার ভেতরে আবারো যুদ্ধ-প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এবার তিনি পরিদর্শন করেছেন ১০ম কোরের সদরদপ্তর। এ সময় তিনি সীমান্ত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও পর্যালোচনা করেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ০৫, ২০১৬ ২১:৪০ Asia/Dhaka
  • সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ (বামে) ও ১০ কোরের কমান্ডার লে. জে. জাফর
    সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ (বামে) ও ১০ কোরের কমান্ডার লে. জে. জাফর

ভারতের সঙ্গে চলমান সামরিক উত্তেজনার ভেতরে আবারো যুদ্ধ-প্রস্তুতি পর্যালোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ। এবার তিনি পরিদর্শন করেছেন ১০ম কোরের সদরদপ্তর। এ সময় তিনি সীমান্ত নিয়ন্ত্রণ রেখার পরিস্থিতিও পর্যালোচনা করেন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, সামরিক বাহিনীর যুদ্ধ-প্রস্তুতিতে জেনারেল রাহিল পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। এছাড়া, সীমান্তে মোতায়েন সেনাদের নৈতিক শক্তি ও সীমান্তে নজরদারির মাত্রা দেখেও তিনি তাদের প্রশংসা করেছেন।  

১০ম কোর ঘুরে দেখার আগে সেনাপ্রধানকে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা এলাকার পরিস্থিতি ও যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া হয়। ১০ম কোরের সদরদপ্তরে পৌঁছালে কোর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মালিক জাফর ইকবাল তাকে অভ্যর্থনা জানান। এর আগে, গত সোমবার জেনারেল রাহিল শরীফ পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাংলা স্ট্রাইক কোর ঘুরে দেখেন।

এদিকে, চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্নাইপিং প্রতিযোগিতায় অংশ নেয়া সেনা দলকে পুরস্কার দিয়েছেন জেনারেল রাহিল শরীফ। ওই প্রতিযোগিতায় পাকিস্তানের স্নাইপার সেনারা প্রথম স্থান অর্জন করেছে। পাকিস্তানের স্পেশাল সার্ভিস গ্রুপের নায়েক আরশাদকে আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্নাইপার ঘোষণা করা হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫