ভারত-পাক সীমান্ত সিল করতে নয়াদিল্লির পদক্ষেপ ‘অযৌক্তিক’: চীন
https://parstoday.ir/bn/news/world-i22624-ভারত_পাক_সীমান্ত_সিল_করতে_নয়াদিল্লির_পদক্ষেপ_অযৌক্তিক’_চীন
ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেয়ার বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমসের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১১, ২০১৬ ১০:৩০ Asia/Dhaka
  • ভারত-পাক সীমান্ত সিল করতে নয়াদিল্লির পদক্ষেপ ‘অযৌক্তিক’: চীন

ভারত-পাকিস্তান সীমান্ত সিল করে দেয়ার বিষয়ে নয়াদিল্লির পদক্ষেপকে ‘অযৌক্তিক’ বলে দাবি করেছে চীন। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দৈনিক গ্লোবাল টাইমসের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

চীনা বিশেষজ্ঞরা দাবি করছেন, পাক-ভারত সীমান্ত সিল করে দেয়া ‘অযৌক্তিক’ পদক্ষেপ হবে। এতে দেশ দু’টির দ্বিপাক্ষিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া একে ‘শীতল যুদ্ধের মানসিকতা’ বলেও মন্তব্য করেছে চীন।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি ঘোষণা করেছেন, ২০১৮ সালের মধ্যে ভারত-পাক সীমান্ত সিল করে দেয়া হবে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছিল, পাক-ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকায় ফিলিস্তিন-ইসরাইল সীমান্তের মতো মজবুত প্রাচীর নির্মাণ করা হবে। নদী-নালাসমৃদ্ধ সীমান্ত অঞ্চলে লেজার এবং সেন্সর প্রযুক্তি দিয়ে ‘প্রাচীর’ গড়ে তোলা হবে। খবরে আরো বলা হয়েছিল- সীমান্তের অত্যধিক বিপজ্জনক এলাকায় ভূগর্ভস্থ সেন্সর বসানো হবে। অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা হলে এ সব প্রযুক্তির মাধ্যমে ভারতীয় নিরাপত্তা বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত হবে। সীমান্তে ইলেক্ট্রো অপ্টিক সেন্সর বসবে। এছাড়া,  ঘন জঙ্গলের মধ্যে সম্ভাব্য সন্ত্রাসী গতিবিধির ওপর নজর রাখতে এবং ছবি তুলতে বিশেষ রাডার স্থাপন করার পরিকল্পনা নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।#

পার্সটুডে/মূসা রেজা/১১