মিশরের নতুন রাজধানী নির্মাণে ৩৫০০ কোটি ডলার যোগাবে চীনা কোম্পানি
-
মিশরের পরিকল্পিত নতুন রাজধানীর মডেল
চীনের ডেভেলপররা তহবিল যোগাতে সম্মত হওয়ার মধ্য দিয়ে মিশরের নতুন রাজধানী নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং চায়না ফরচুন ল্যান্ড ডেভলপমেন্ট কোম্পানি বা সিইএলডি’র প্রধানের সঙ্গে বৈঠকের পর এ খাতে ২০০০ কোটি ডলার যোগাতে সম্মত হয় সিইএলডি।
অবশ্য নতুন এ রাজধানীর নাম এখনো ঠিক করা হয় নি।
এর আগে চীনের আরেকটি রাষ্ট্র পরিচালিত কোম্পানি ১৫০০ ডলারের যোগান দিতে সম্মত হয়েছে। মিশরের নতুন রাজধানী নির্মাণের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ৪৫০০ কোটি ডলার সমপরিমাণ অর্থের প্রয়োজন রয়েছে। এতে প্রয়োজনীয় অর্থ যোগাড় করার কাছাকাছি চলে এসেছে মিশর।
নতুন এ রাজধানী নির্মাণ পরিকল্পনা গত বছর মার্চে ঘোষণা করেছিল মিশর। কায়রোতে ভিড়, দূষণ এবং ক্রমবর্ধমান বাড়িভাড়া বৃদ্ধির সমস্যা মোকাবেলায় এ পরিকল্পনা নেয়ার কথা বলেছিলেন মিশরীয় কর্মকর্তার।
এটি রাজধানী কায়রোর পূর্বে মরুভূমিতে ৭০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে নির্মাণ করা হবে উল্লেখ করে করা হয়। নতুন রাজধানী কায়রোর চেয়ে অনেক বিশাল হবে বলে জানানো হয়েছিল।
নতুন রাজধানীতে ৫০ লাখ মানুষের গৃহায়নের ব্যবস্থা থাকবে। পাশাপাশি এক হাজারের বেশি মসজিদ, চৌকস গ্রাম, শিল্প এলাকা এবং ৫০০০ আসন বিশিষ্ট কনফারেন্স হল থাকবে এতে। এ ছাড়া, বিশ্বের সবচেয়ে বড় পার্কও এখানে নির্মাণ করা হবে বলে ঘোষণা করা হয়েছিল।
এরই মধ্যে নির্মাণ করা শুরু হয়েছে বলে জানিয়েছে মিশরের দৈনিক আল আহরাম। রাস্তা এবং সেতু নির্মাণসহ অবকাঠামো নির্মাণের কাজে নিয়োজিত রয়েছেন প্রকৌশলীরা।
অবশ্য রাজধানী নির্মাণের প্রকল্প নিয়ে নানা উৎকণ্ঠা বিরাজ করছে। এর আগেও কায়রোকে ঘিরে কয়েকটি উপশহর নির্মাণ করা হলেও তাতে কাঙ্ক্ষিত মাত্রার আবাসন গড়ে উঠেনি।#
পার্সটুডে/মূসা রেজা/১১