১০ ‘সন্ত্রাসীর’ মৃত্যুদণ্ড অনুমোদন করলেন পাক সেনাপ্রধান
https://parstoday.ir/bn/news/world-i22885-১০_সন্ত্রাসীর’_মৃত্যুদণ্ড_অনুমোদন_করলেন_পাক_সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ (বৃহস্পতিবার) ১০ ‘দাগী সন্ত্রাসীর’ মৃত্যুদণ্ড অনুমোদন করেছে। পাকিস্তানের সামরিক আদালতে এ ১০ সন্ত্রাসীর বিচার হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৩, ২০১৬ ১৯:৫৮ Asia/Dhaka
  • জেনারেল রাহিল শরীফ
    জেনারেল রাহিল শরীফ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ (বৃহস্পতিবার) ১০ ‘দাগী সন্ত্রাসীর’ মৃত্যুদণ্ড অনুমোদন করেছে। পাকিস্তানের সামরিক আদালতে এ ১০ সন্ত্রাসীর বিচার হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর জানিয়েছে।

সন্ত্রাসীরা সবাই নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি’র সদস্য। আইএসপিআর'র বিবৃতিতে বলা হয়েছে, নিরীহ নাগরিক, পোলিও এবং এনজিও কর্মী, পুলিশ কর্মকর্তা ও সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যার সঙ্গে জড়িত ছিল তারা।

অপরাধীদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে দেয়া জবানবন্দি এবং বিচারিক আদালতে সবাই অপরাধ সংক্রান্ত স্বীকারোক্তিও দিয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।#

পার্সটুডে/মূসা রেজা/১৩