‘পাক-ভারত সীমান্ত সিল করার বিষয়ে ইসলামাবাদকে কিছুই জানানো হয় নি’
অক্টোবর ১৫, ২০১৬ ০৬:৫৬ Asia/Dhaka
২০১৮ সালের মধ্যে পাক-ভারত সীমান্ত পুরোপুরি সিল করে দেয়ার পরিকল্পনার বিষয়ে ইসলামাবাদকে আনুষ্ঠানিকভাবে নয়াদিল্লি কিছুই জানায় নি। পাক পররাষ্ট্র দফতরের মুখপাত্র নাফিস জাকারিয়া সাপ্তাহিক প্রেস ব্রিফিং- এ এ কথা জানিয়েছেন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং’র এ সংক্রান্ত বক্তব্যের বিষয়ে মন্তব্য চাওয়া হলে তিনি বলেন, পাকিস্তান এ বিষয়ে বিস্তারিত কিছুই জানে না। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে পাক-ভারত সীমান্ত পুরোপুরি সিল করে দেয়া হবে বলে ঘোষণা করেছিলেন রাজনাথ সিং। ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার পর এ ঘোষণা দেয়া হয়েছিল।
নাফিস জাকারিয়া আরো দাবি করেন, ভারত সরকার একদিকে প্রতিবেশীদের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির কথা বলেছে কিন্তু কাজ করছে তার বিপরীত।#
পার্সটুডে/মূসা রেজা/১৫
ট্যাগ