পাক সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল করতে হাইকোর্টে পিটিশন
https://parstoday.ir/bn/news/world-i23107-পাক_সেনাপ্রধানকে_ফিল্ড_মার্শাল_করতে_হাইকোর্টে_পিটিশন
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার প্রস্তাব দিয়ে দেশটির হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। সর্দার আদনান সালিম নামে এক ব্যক্তি তার আইনজীবী রাজা সাইমুল হক সাত্তির মাধ্যমে এ পিটিশন দায়ের করেছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ০৯:২৬ Asia/Dhaka
  • পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ
    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করার প্রস্তাব দিয়ে দেশটির হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে। সর্দার আদনান সালিম নামে এক ব্যক্তি তার আইনজীবী রাজা সাইমুল হক সাত্তির মাধ্যমে এ পিটিশন দায়ের করেছেন।

এতে বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি এবং পাকিস্তানি জাতির প্রতি সেনাপ্রধানের উল্লেখযোগ্য অবদান ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ জাতীয় স্বার্থে জেনারেল রাহিলকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা উচিত। এ ক্ষেত্রে পাকিস্তানের উত্তর ও উত্তর-পশ্চিম উপজাতি এলাকায় চালানো সন্ত্রাস-বিরোধী জারবে আযব অভিযানের কথা উল্লেখ করেছেন পিটিশন দায়েরকারী। বিষয়টিতে হাইকোর্টের সহায়তা চেয়েছেন তিনি।

পিটিশন দায়েরকারী বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জেনারেল রাহিলকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করা জরুরি প্রয়োজন।

দেশের প্রতি অবদানের বিষয়টি বিবেচনা করে হাইকোর্ট সরাসরি সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফকে সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে উন্নীত করার ব্যবস্থা করুক বলে পিটিশনে অুনরোধ জানানো হয়েছে।#  

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬