মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ
https://parstoday.ir/bn/news/world-i23395-মার্কিন_সেনা_উপস্থিতির_বিরুদ্ধে_ফুঁসে_উঠেছে_ফিলিপাইনের_জনগণ
ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ। আজ (বুধবার) হাজার হাজার মানুষ মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবিতে রাজধানী ম্যানিলায় আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর পুলিশ গাড়ি তুলে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
অক্টোবর ১৯, ২০১৬ ১৭:৫৯ Asia/Dhaka
  • ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ
    ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ

ফিলিপাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভে ফুঁসে উঠেছে ফিলিপাইনের জনগণ। আজ (বুধবার) হাজার হাজার মানুষ মার্কিন সেনা সরিয়ে নেয়ার দাবিতে রাজধানী ম্যানিলায় আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ শুরু করলে তাদের ওপর পুলিশ গাড়ি তুলে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িটি ঘেরাও করে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ উত্তেজিত জনতার ওপর টিয়ারগ্যাসের শেল ছোঁড়ে। কোনো কোনো খবরে বলা হয়েছে, বিক্ষুব্ধ লোকজন মার্কিন দূতাবাস দখলের চেষ্টা করে। বিক্ষোভকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল যাতে ফিলিপাইন থেকে মার্কিন সেনা ও সামরিক ঘাঁটি সরিয়ে নেয়ার দাবি জানানো হয়।

ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে গত মাসে এ ধরনের একটি বিক্ষোভের সময় ছয়জনকে আটক করা হয়। গত মাসে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে মিন্দানাও দ্বীপপুঞ্জ থেকে মার্কিন সেনা প্রত্যাহার করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। স্থানীয় গেরিলাদের বিরুদ্ধে লড়াইয়ে পরামর্শ দেয়ার জন্য ২০০২ সালে সেখানে মার্কিন সেনা মোতায়েন করা হয়। ২০১৫ সালে সে কর্মকসূচি বাতিল করা হয়েছে তবে এখনো মার্কিন সেনা রয়ে গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯