"পাকিস্তানকে কূটনৈতিকভাবে ‘একঘরে’ করার চেষ্টা সফল হয় নি"
https://parstoday.ir/bn/news/world-i23560-পাকিস্তানকে_কূটনৈতিকভাবে_একঘরে’_করার_চেষ্টা_সফল_হয়_নি
পাকিস্তানকে কূটনৈতিকভাবে ‘একঘরে’ করার ভারতীয় প্রচেষ্টা বানচাল হয়ে গেছে। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি করেছেন দেশটির পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ০৮:০৮ Asia/Dhaka

পাকিস্তানকে কূটনৈতিকভাবে ‘একঘরে’ করার ভারতীয় প্রচেষ্টা বানচাল হয়ে গেছে। পাক সংসদের উচ্চকক্ষ সিনেটের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ দাবি করেছেন দেশটির পররাষ্ট্র সচিব আইজাজ আহমেদ চৌধুরী।

তিনি দাবি করেন, জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে পাকিস্তানের ভাবমর্যাদা ক্ষুণ্ণ করতে চেয়েছিল ভারত। কিন্তু উল্টো ফল ফলেছে এবং ভারতীয় প্রচেষ্টা বানচাল হয়ে গেছে। আইজাজ আহমেদ বলেন, অনুসৃত নীতির কারণে ভারত নিজেই ‘একা’ হয়ে পড়েছে।

গত মাসে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা তুঙ্গে উঠেছে। এ হামলার পেছনে পাকিস্তানের মদদ রয়েছে বলে ভারত দাবি করলেও ইসলামাবাদ তা নাকচ করে আসছে।#

পার্সটুডে/মূসা রেজা/২‌১