আবার চাঁদে অভিযান পরিচালনার কর্মসূচি চালু করবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i23569-আবার_চাঁদে_অভিযান_পরিচালনার_কর্মসূচি_চালু_করবে_রাশিয়া
রাশিয়ার একাডেমী অব সায়েন্স স্পেস কাউন্সিল ‘লুনার রোভার’ ব্যবহারের মাধ্যমে আবার নতুন করে চাঁদে অভিযান পরিচালনার কর্মসচি চালুর পরিকল্পনা নিয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
অক্টোবর ২১, ২০১৬ ০৮:৪০ Asia/Dhaka
  • আবার চাঁদে অভিযান পরিচালনার কর্মসূচি চালু করবে রাশিয়া

রাশিয়ার একাডেমী অব সায়েন্স স্পেস কাউন্সিল ‘লুনার রোভার’ ব্যবহারের মাধ্যমে আবার নতুন করে চাঁদে অভিযান পরিচালনার কর্মসচি চালুর পরিকল্পনা নিয়েছে। রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর দিয়েছে।

কর্মসূচিকে সামনে রেখে চলতি ২০১৬ সালেই নতুন মহাকাশযান তৈরি করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার নিউক্লিয়ার প্লাটেনোলজি রিসার্চের প্রধান ইগোর মিত্রফানভ। তিনি জানিয়েছেন, চাঁদে অভিযান পরিচালনার জন্য লুনা-লুনোখোদ নামের একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং প্রকল্পেরে কাজ শুরু হওয়ার পথে রয়েছে।  

তিনি জানান, প্রকল্পটি শুরুর আগে এ বিষয়ে রাষ্ট্রীয় মহাকাশ কর্পোরেশন রোসকসমসে আলোচনা করা হবে। এরপর প্রকল্পটিতে কাজের জন্য মহাকাশ গবেষণা সংস্থা একটি টিম যোগাড় করবে। এ কাজে যুক্ত হতে অন্যান্য সংস্থাকেও আমন্ত্রণ জানানো হবে বলে জানান মিত্রফানভ। ধারণা করা হচ্ছে- চলতি বছরে এ প্রকল্পে কাজের জন্য এক কোটি ৮০ লাখ রুবল খরচ হতে পারে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২১