‘দক্ষিণ এশিয়ায় অস্ত্র প্রতিযোগিতায় চায় না পাকিস্তান’
স্পর্শকাতর দক্ষিণ এশিয়ায় প্রচলিত অস্ত্র নির্মাণ প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে অস্থিতিশীলতা উস্কে দেয়া হবে। পাশাপাশি নাজুক ভারসাম্যকে বিপদের মুখে ঠেলে দেয়া হবে বলে দাবি করেছে পাকিস্তান। এ ছাড়া, দক্ষিণ এশিয়ায় কোনো অস্ত্র প্রতিযোগিতা চায় না বা অস্ত্র প্রতিযোগিতায় জড়িত নয় বলেও দাবি করেছে পাকিস্তান।
ভারতের প্রতি পরোক্ষ ইংগিত করে এ সব কথা বলেছেন জেনেভায় জাতিসংঘ দফতরের স্থায়ী প্রতিনিধি তেহমিনা জানজুয়া। জাতিসংঘ সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা কমিটিতে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি।
তিনি দাবি করেন, এ জাতীয় প্রযুক্তি হস্তান্তর শান্তি, নিরাপত্তা এবং স্থিতিশীলতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ছাড়া, দক্ষিণ এশিয়ায় ‘সংকীর্ণ কৌশলগত, ‘বাণিজ্যিক এবং রাজনৈতিক বিবেচনা প্রসূত’ দ্বিমুখী নীতি পরিহার করা উচিত বলেও মনে করেন পাক রাষ্ট্রদূত।#
পার্সটুডে/মূসা রেজা/২১