মসুলে ২৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i24082-মসুলে_২৩০_বেসামরিক_ব্যক্তিকে_হত্যা_করেছে_দায়েশ
উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরাকি সেনাবাহিনী যখন নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনর্দখলের কাছাকাছি পৌঁছে গেছে তখন এ পাশবিকতা চালিয়েছে দায়েশ।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৭, ২০১৬ ০৮:৫৯ Asia/Dhaka
  • মসুলে ২৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৩০ বেসামরিক ব্যক্তিকে হত্যা করেছে। ইরাকি সেনাবাহিনী যখন নেইনাভা প্রদেশের রাজধানী মসুল পুনর্দখলের কাছাকাছি পৌঁছে গেছে তখন এ পাশবিকতা চালিয়েছে দায়েশ।

ইরাকি পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক কমিটির প্রধান আব্দেল রাখিম শামরি জানিয়েছেন, দায়েশ জঙ্গিরা নেইনাভা প্রদেশ জুড়ে পাশবিকতা চালাচ্ছে। মসুলের বিভিন্ন এলাকা থেকে আটক করার পর হাম্মাম আল-আলিল এলাকায় নিয়ে ১৯০ ব্যক্তিকে হত্যা করেছে দায়েশ। এ ছাড়া, মসুলের পার্শ্ববর্তী আরিজ গ্রাম থেকে জঙ্গিরা ৪২ ব্যক্তিকে ধরে নিয়ে যায়। তারা দায়েশকে সহযোগিতা করতে অস্বীকার করলে তাদেরকেও নৃশংসভাবে হত্যা করে সন্ত্রাসীরা।

জঙ্গি গোষ্ঠী দায়েশ যাতে মসুলের বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করতে না পারে সেজন্য প্রয়োজনে আটকে পড়া নাগরিকদের হেলিকপ্টারে করে তুলে আনারও পরামর্শ দিয়েছেন শামরি।

ইরাকের এই কর্মকর্তা ঘোষণা দেয়ার আগে মঙ্গলবার জাতিসংঘের মানবাধিকার দপ্তরসহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দায়েশের হাতে বেসামরিক নাগরিকদের নির্বিচারে খুন হওয়ার খবর দিয়েছিল।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭