রুশ প্রচারণার বিরুদ্ধে প্রশিক্ষণ নিচ্ছে ব্রিটিশ সেনারা
-
লাটভিয়ায় সামরিক মহড়ায় অংশ নেয়া সেনাদের অবস্থান গ্রহণ
রাশিয়ার কথিত প্রচারণার বিরুদ্ধে লড়াইয়ের জন্য ব্রিটিশ সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে লিথুয়ানিয়ার সেনারা। রাশিয়া যাতে ইউরোপের জনমতকে প্রভাবিত করতে না পারে সেজন্য ব্রিটিশ সরকার এ ব্যবস্থা নিয়েছে বলে ‘দ্যা টাইমস’ গতকাল (মঙ্গলবার) খবর দিয়েছে।
ব্রিটেনের ৭৭তম ব্রিগেডের কর্মকর্তারা বাল্টিক সাগরের তীরবর্তী দেশ লিথুয়ানিয়ার সেনাদের কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছেন। এ ব্রিগেডের কাজই হচ্ছে ইনফরমেশন ওয়ারফেয়ার পরিচালনা করা। ব্রিটিশ সেনারা মূলত ইউরোপে রাশিয়ার প্রভাব ক্ষুণ্ন করবে।
লিথুয়ানিয়ার সামরিক বাহিনীর কৌশলগত যোগাযোগ বিভাগের কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুরিস জিগাটস ব্রিটিশ পত্রিকাকে বলেছেন, “রুশ প্রভাবিত সংস্কৃতিতে ভরে গেছে দেশ।” তিনি আরো বলেন, “আমাদের সমাজে মনে হবে যেন আমরা প্রকৃতপক্ষে রাশিয়ায় বসবাস করছি।” আরেক সেনা বলেন, “রাশিয়ার জনগণের জন্যও একই কথা। তারা মনে করে ইউরোপে ন্যাটো সামরিক জোট শক্তিশালী হচ্ছে এবং দিন দিন ন্যাটো রাশিয়ার কাছাকাছি চলে আসছে। এভাবে একসময় ন্যাটো জোট রাশিয়ায় হামলা করবে।”
এদিকে, রাশিয়ার প্রচারণা ষড়যন্ত্রের কবলে ফেলে ব্রিটেনের দুই সেনাকে আটক করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখছে ইংল্যান্ডের সামরিক বাহিনী। লাটভিয়ায় একটি সামরিক মহড়ায় অংশ নেয়ার সময় ওই দুই ব্রিটিশ সেনাকে আটক করা হয় বলে খবর বের হয়েছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/২