সাবেক মার্কিন রাষ্ট্রদূতের ওপর রাশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা
https://parstoday.ir/bn/news/world-i25447-সাবেক_মার্কিন_রাষ্ট্রদূতের_ওপর_রাশিয়ায়_প্রবেশে_নিষেধাজ্ঞা
রাশিয়ায় নিযুক্ত একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দেশটিতে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। মাইকেল ম্যাকফল দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ১২, ২০১৬ ০৩:১৭ Asia/Dhaka
  • ম্যাকফল বলেছেন, তিনি রাশিয়ার এ সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন
    ম্যাকফল বলেছেন, তিনি রাশিয়ার এ সিদ্ধান্তে দুঃখ পেয়েছেন

রাশিয়ায় নিযুক্ত একজন সাবেক মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, দেশটিতে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মস্কো। মাইকেল ম্যাকফল দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়া সফর করতে চেয়েছিলেন ম্যাকফল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার সত্যতা নিশ্চিত করেছে বলে বিভিন্ন রুশ বার্তা সংস্থা খবর দিয়েছে। ম্যাকফল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং তিনি ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন।

এক ফেসবুক পোস্টে সাবেক এই মার্কিন রাষ্ট্রদূত লিখেছেন, প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তার ওপর নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ক্রেমলিন।

মস্কো এমন সময় এ ব্যবস্থা নিল যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে ওয়াশিংটন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১২