মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাহাথিরের নেতৃত্বে হরতাল
https://parstoday.ir/bn/news/world-i26146-মালয়েশিয়ার_প্রধানমন্ত্রীর_পদত্যাগের_দাবিতে_মাহাথিরের_নেতৃত্বে_হরতাল
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের নেতৃত্বে হরতাল পালিত হয়েছে। সৌদি আরবের কাছে থেকে ঘুষ নেয়ার অভিযোগে রাজাকের পদত্যাগ চেয়ে চলমান আন্দোলন শুরু হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৬ ১৪:৪৩ Asia/Dhaka
  • মালয়েশিয়ায় হরতাল-বিক্ষোভ
    মালয়েশিয়ায় হরতাল-বিক্ষোভ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের নেতৃত্বে হরতাল পালিত হয়েছে। সৌদি আরবের কাছে থেকে ঘুষ নেয়ার অভিযোগে রাজাকের পদত্যাগ চেয়ে চলমান আন্দোলন শুরু হয়েছে।

বিক্ষোভকারীরা বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ রাজধানী কুয়ালালামপুরে এসে জড়ো হন। এ সময় তারা গণতন্ত্র রক্ষা ও গণতন্ত্রপন্থি বেরিশ সংগঠনের প্রধানের সমর্থনে স্লোগান দেন। গতকাল (শুক্রবার) বেরিশের প্রধানসহ বেশ কয়েকজন বিরোধী নেতা ও ছাত্রকে আটক করা হয়। বেরিশ অর্থ হচ্ছে- পরিচ্ছন্ন।

নাজিব রাজাকের বিরুদ্ধে কয়েকশ কোটি ডলারের আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। এর মধ্যে সৌদি রাজ পরিবার থেকে রাজাকের ব্যক্তিগত অ্যাকাউন্টে ৭০ কোটি ডলার জমা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত ১৫ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার মালয়েশিয়ায় আর্থিক দুর্নীতির বিরুদ্ধে ও নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষের অংশগ্রহণে হরতাল ও  বিক্ষোভ হলো। নাজিব রাজাকের আর্থিক কেলংকারির ঘটনায় মালয়েশিয়া প্রায় এক বছর ধরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং কয়েকটি দেশে তদন্ত করা হয়েছে। কিন্তু গত বছর তিনি এ তদন্ত বন্ধ করে দেন এবং মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেন। এর পাশাপাশি তার বহু সমালোচককে আটক করেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯