‘পরমাণু সমঝোতা নিয়ে ট্রাম্পের ভূমিকাকে নমনীয় করার চেষ্টা করবে ব্রিটেন’
মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু সমঝোতা বিরোধী ভূমিকাকে নমনীয় করার চেষ্টা করবে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন এ কথা বলেছেন। গত বছর জুলাই মাসে ইরানের সঙ্গে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানিকে নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠী এ সমঝোতা সই করেছিল।
ব্রিটেনের সংসদের নিম্নকক্ষ হাউজ অব কমন্সকে বোরিস জনসন আরো বলেন, ব্রিটিশ সরকার পরমাণু সমঝোতার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, এ সমঝোতাকে সফল করার জন্য মার্কিন নতুন প্রশাসনের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে ব্রিটিশ সরকার।
নির্বাচনী প্রচারকালে পরমাণু সমঝোতা ‘ছিঁড়ে ফেলার’ বা পরমাণু সমঝোতার শর্ত নিয়ে ‘নতুন করে আলোচনার’ হুমকি একাধিকবার দিয়েছেন ট্রাম্প। পরমাণু সমঝোতা অনুযায়ী ইরানের পরমাণু অধিকার মেনে নেয়া হয় এবং তেহরানের ওপর আরোপিত পরমাণু সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়া হয়।#
পার্সঢুডে/মূসা রেজা/২৩