আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদে প্রস্তাব: রাশিয়া কী ভেটো দেবে?
https://parstoday.ir/bn/news/world-i27538-আলেপ্পোয়_যুদ্ধবিরতির_বিষয়ে_নিরাপত্তা_পরিষদে_প্রস্তাব_রাশিয়া_কী_ভেটো_দেবে
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে আজ (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হচ্ছে। প্রস্তাবের ওপর আজই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ০৫, ২০১৬ ১৩:৫৯ Asia/Dhaka
  • জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)
    জাতিসংঘ নিরাপত্তা পরিষদ (ফাইল ফটো)

সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোয় যুদ্ধবিরতির বিষয়ে আজ (সোমবার) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তোলা হচ্ছে। প্রস্তাবের ওপর আজই ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রের খবর অনুযায়ী- মিশর, নিউজিল্যান্ড ও স্পেন প্রস্তাবটি তুলেছে। উগ্র সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা আলেপ্পো শহরের পূর্ব অংশে আটকে পড়া বেসামরিক লোকজনের কাছে মানবিক ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দিতে এ প্রস্তাবে সংঘর্ষে জড়িত সব পক্ষকে শিগগিরি যুদ্ধবিরতি দেয়ার আহ্বান জানানো হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে- যুদ্ধবিরতি মেয়াদ অন্তত সাতদিন হতে হবে এবং পরে তা আরো বাড়ানো যেতে পারে।

বলা হচ্ছে- রাশিয়ার সঙ্গে আলোচনা করে এ প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি। সে কারণে এ প্রস্তাবে মস্কো ভেটো দেবে কিনা তা এখনো পরিষ্কার নয়। যুদ্ধবিরতির বিষয়ে গত কয়েকদিন আগে রাশিয়া অনীহা প্রকাশ করেছে। তারা বলছে, এ ধরনের যুদ্ধবিরতির ফলে সন্ত্রাসীরা সংগঠিত হওয়ার সুযোগ পাচ্ছে। আন্তর্জাতিক সব গণমাধ্যমে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে- সন্ত্রাসীদের হাত থেকে আলেপ্পো মুক্ত হওয়ার পথে রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫