ইন্দোনেশিয়ায় বড় ধরনের ভূমিকম্প; বহু হতাহত
https://parstoday.ir/bn/news/world-i27646-ইন্দোনেশিয়ায়_বড়_ধরনের_ভূমিকম্প_বহু_হতাহত
ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে বড় ধরনের ভূমিকম্পে অন্তত ৫৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৭, ২০১৬ ০৯:৫০ Asia/Dhaka
  • ভূমিকম্পে বিধ্বস্ত ভবন
    ভূমিকম্পে বিধ্বস্ত ভবন

ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চলীয় আচেহ প্রদেশে বড় ধরনের ভূমিকম্পে অন্তত ৫৪ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে।

আজ (বুধবার) সকালের দিকে ৬.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এবং এতে বহু ভবন বিধ্বস্ত হয়। প্রাণঘাতী এ ভূমিকম্প শুরু হলে ভয়ার্ত লোকজন দ্রুতই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।  

ইন্দোনেশিয়ার জরুরি বিভাগ সুনামির আশংকা নাকচ করে দিয়েছে। তবে সংস্থাটি জানিয়েছে, ভূমিকম্পের পর অন্তত পাঁচদফা আফটারশক অনুভূত হয়। আচেহ প্রদেশ হচ্ছে সুমাত্রা দ্বীপের উত্তর-পশ্চিমে অবস্থিত এবং অত্যন্ত ভূমিকম্প-প্রবণ এলাকা।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও আগ্নেয়গিরির উদগিরণ অনেকটাই স্বাভাবিক ঘটনা। ১২ বছর আগে ভয়াবহ ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ায় অন্তত এক লাখ ৭০ হাজার মানুষ মারা যায়। এরমধ্যে বেশিরভাগই আচেহ প্রদেশে মারা গিয়েছিল।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭