‘রুশ কৌশলগত পরমাণু বাহিনীর উন্নয়ন অব্যাহত থাকবে’
https://parstoday.ir/bn/news/world-i28552-রুশ_কৌশলগত_পরমাণু_বাহিনীর_উন্নয়ন_অব্যাহত_থাকবে’
রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনীর উন্নয়ন ২০১৭ সালেও অব্যাহত রাখা হবে। যে কোনো আগ্রাসন মোকাবেলার উপযোগী পর্যায় পর্যন্ত এ উন্নয়ন অব্যাহত রাখা হবে বলে ঘোষণা করেছেন রুশ জেনারেল স্টাফের প্রধান এবং দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী ভ্যালারি গেরেয়াসিমোভ।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৬ ০৮:৪৬ Asia/Dhaka
  • রুশ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইয়ারস
    রুশ আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ইয়ারস

রাশিয়ার কৌশলগত পরমাণু বাহিনীর উন্নয়ন ২০১৭ সালেও অব্যাহত রাখা হবে। যে কোনো আগ্রাসন মোকাবেলার উপযোগী পর্যায় পর্যন্ত এ উন্নয়ন অব্যাহত রাখা হবে বলে ঘোষণা করেছেন রুশ জেনারেল স্টাফের প্রধান এবং দেশটির উপ প্রতিরক্ষামন্ত্রী ভ্যালারি গেরেয়াসিমোভ।

মস্কোতে সামরিক অ্যাটাচিদের সঙ্গে বৈঠকে এ ঘোষণা দেন তিনি। তিনি বলেন, চলতি সালের মতই ২০১৭ সালে রুশ পরমাণু বাহিনীর উন্নয়ন অব্যাহত থাকবে। রাশিয়া এবং তার মিত্রদের বিরুদ্ধে যে কোনো আগ্রাসন ঠেকানোর উপযোগী রাখতে এ উন্নয়ন অব্যাহত রাখা হবে বলেও ঘোষণা করেন তিনি।

পাশাপাশি রুশ অ্যারোস্পেস প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর তৎপরতাও অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। তিনি বলেন, আর্কটিকে রুশ স্বার্থ রক্ষার কাজ এগিয়ে নেয়া হবে।

রুশ সশস্ত্র বাহিনী নিরাপত্তা এ সব তৎপরতার মাধ্যমে হুমকি পর্যাপ্ত ভাবে মোকাবেলা করতে সক্ষম হবে। একই সাথে রাশিয়ার শান্তিপূর্ণ উন্নয়নও অব্যাহত থাকবে বলে জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৮