সুফল পেতে চাইলে সিপিইসি’তে যোগ দিন: ভারতের প্রতি পাকিস্তান
https://parstoday.ir/bn/news/world-i28801-সুফল_পেতে_চাইলে_সিপিইসি’তে_যোগ_দিন_ভারতের_প্রতি_পাকিস্তান
পাকিস্তানের সাদার্ন কমান্ড বা এফসি’র প্রধান লে জেনারেল আমির রিয়াজ ভারততে বৈরিতা বাদ দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
ডিসেম্বর ২১, ২০১৬ ১৩:২৪ Asia/Dhaka
  • সুফল পেতে চাইলে সিপিইসি’তে যোগ দিন: ভারতের প্রতি পাকিস্তান

পাকিস্তানের সাদার্ন কমান্ড বা এফসি’র প্রধান লে জেনারেল আমির রিয়াজ ভারততে বৈরিতা বাদ দিয়ে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিইসি’তে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।

বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কোর বা এফসির সদর দফতর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। তিনি বলেন, ভারতের বৈরিতা বাদ দিয়ে ইরান, আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে সিপিইসিতে যোগ দেয়া উচিত।

তিনি আরো বলেন, তার ভাষায়, পাকিস্তান বৈরিতা এবং পাকিস্তান বিরোধী নাশকতামূলক তৎপরতা বাদ দিয়ে ভবিষ্যৎ উন্নয়নের সুফল ভোগ করা ভারতের উচিত।

গত এক দশক ধরে বেলুচিস্তান সন্ত্রাসবাদ এবং নাশকতামূলক তৎপরতার শিকার হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, বেলুচিস্তান অর্থনৈতিক উন্নয়নের পথে রয়েছে । স্বেচ্ছা নির্বাচিত নেতারা এ প্রদেশের সাধারণ মানুষকে বিপথগামী করতে পারবে না বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২১