তাইওয়ান প্রণালী অতিক্রম করল চীনা বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i30730-তাইওয়ান_প্রণালী_অতিক্রম_করল_চীনা_বিমানবাহী_রণতরী
চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিংসহ একটি নৌবহর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এ বহরের গতিবিধির ওপর নজরদারি করার জন্য তাইওয়ান যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পরই এ কথা জানালো চীনা সামরিক বাহিনী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১২, ২০১৭ ০৯:৪১ Asia/Dhaka
  • তাইওয়ান প্রণালী অতিক্রম করল চীনা বিমানবাহী রণতরী

চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিংসহ একটি নৌবহর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এ বহরের গতিবিধির ওপর নজরদারি করার জন্য তাইওয়ান যুদ্ধবিমান এবং নৌবাহিনীর জাহাজ পাঠিয়েছে বলে ঘোষণা দেয়ার একদিন পরই এ কথা জানালো চীনা সামরিক বাহিনী।

দক্ষিণ চীন সাগর পরিদর্শনকালে সামরিক মহড়া এবং অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন চীনা নৌবাহিনীর মুখপাত্র। এ ছাড়া, এটি তাইওয়ান প্রণালী পার হয়ে ভবিষ্যতে দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও আজ(বৃহস্পতিবার) জানান তিনি।

তিনি জানান, তাইওয়ান প্রণালী অতিক্রম করার সময়ে বিমানবাহী রণতরীকে খুবই সতর্কতার সঙ্গে চালানো হয়েছে। চীনা নৌবহর তাইওয়ানের  পানিসীমায় ঢোকে নি বলে স্বীকার করেছে তাইপেই।

এর আগে বেইজিং বলেছিল, চীনা নৌবহরের আন্তর্জাতিক আইনের আওতায় চলাচলের স্বাধীনতা আছে।#

পার্সটুডে/মূসা রেজা/