চীন ঠেকাতে সামরিক সহযোগিতা বাড়াবে জাপান-ইন্দোনেশিয়া
https://parstoday.ir/bn/news/world-i31069-চীন_ঠেকাতে_সামরিক_সহযোগিতা_বাড়াবে_জাপান_ইন্দোনেশিয়া
জাপান এবং ইন্দোনেশিয়ার নেতারা সামরিক সহযোগিতা বিশেষ করে সাগরে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিতর্কিত অঞ্চল নিয়ে চীনের সঙ্গে বিরাজমান বিরোধের মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেই দৃশ্যত ধারণা করা হচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৭ ২০:৫৭ Asia/Dhaka
  • চীন ঠেকাতে সামরিক সহযোগিতা বাড়াবে জাপান-ইন্দোনেশিয়া

জাপান এবং ইন্দোনেশিয়ার নেতারা সামরিক সহযোগিতা বিশেষ করে সাগরে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন। বিতর্কিত অঞ্চল নিয়ে চীনের সঙ্গে বিরাজমান বিরোধের মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলেই দৃশ্যত ধারণা করা হচ্ছে।

ইন্দোনেশিয়া সফরকারী জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে আজ(রোববার) বলেছেন, দেশ দু’টি তাদের মধ্যে সাগরে নিরাপত্তা এবং সামরিক সহযোগিতা জোরদার করবে।

তিনি আরো বলেন, সাগরে নিরাপত্তার বিষয়ে ইন্দোনেশিয়াকে সক্রিয় সহযোগিতা যোগাবে জাপান। এ ছাড়া, ইন্দোচীনের দূরবর্তী দ্বীপপুঞ্জের উন্নয়নেও সক্রিয় সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। পাশাপাশি সাগরে সহযোগিতার বিষয়কে জাপান এবং ইন্দোনেশিয়া সর্বোচ্চ অগ্রাধিকার দেয় বলে জানান তিনি। 

এ সব ক্ষেত্রে দেশ দু’টির মধ্যে গভীর সহযোগিতার নিয়ে আলোচনার জন্য চলতি বছরই দেশ দু’টির প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন বলেও জানান তিনি।

সাগর সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধে জড়িয়ে রয়েছে জাপান এবং ইন্দোনেশিয়া। পূর্ব চীন সাগরে জনবসতিহীন দু’টি দ্বীপ নিয়ে চীনের সঙ্গে বিরোধ চলছে জাপানের। অন্যদিকে নাতুনা দ্বীপপুঞ্জে চীনের বর্ধিত দাবির বিরোধিতা করছে জার্কাতা।#

পার্সটুডে/মূসা রেজা/১৫