'সার্জিক্যাল স্ট্রাইকের’ চেষ্টা করলে পাক সেনাবাহিনী তার কঠোর জবাব দেবে’
https://parstoday.ir/bn/news/world-i31147-'সার্জিক্যাল_স্ট্রাইকের’_চেষ্টা_করলে_পাক_সেনাবাহিনী_তার_কঠোর_জবাব_দেবে’
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ(সোমবার) বলেছেন, পাকিস্তানের ভেতরে কোনো ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী তার কঠোর জবাব দেবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৬, ২০১৭ ২০:২৭ Asia/Dhaka
  • 'সার্জিক্যাল স্ট্রাইকের’ চেষ্টা করলে পাক সেনাবাহিনী তার কঠোর জবাব দেবে’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আজ(সোমবার) বলেছেন, পাকিস্তানের ভেতরে কোনো ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালানোর চেষ্টা করলে সেনাবাহিনী তার কঠোর জবাব দেবে।

সিনেটে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তার ভাষায়, ভারত যদি পাকিস্তানের ভেতর সার্জিক্যাল স্ট্রাইক চালাতে আসে তবে এমন কঠোর জবাব দেয়া হবে যে সার্জিক্যাল স্ট্রাইকের ‘ভুয়া দাবি’ ভারত ভুলে যাবে।

পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর যে দাবি ভারত অতীতে করেছে তাও নাকচ করে দেন তিনি। তিনি বলেন, ভারতের এ সংক্রান্ত দাবি ‘মিথ্যা প্রমাণিত’ হয়েছে।

তিনি আরো দাবি করেন, তার ভাষায়, কাশ্মিরের সংগ্রামকে আন্তঃসীমান্ত অনুপ্রবেশ এবং সন্ত্রাসবাদের সঙ্গে যোগসাজশ রয়েছে প্রমাণের ভারতীয় চেষ্টা ব্যর্থ হয়েছে। কূটনৈতিক ক্ষেত্রে ভারতের প্রচারণা ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের সাফল্য ভারতকে ভীত করে তুলেছে।

কাশ্মিরিদের প্রতি পাকিস্তানের রাজনৈতিক, কূটনৈতিক এবং নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও সিনেটে দেয়া ভাষণে ঘোষণা করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৬