রুশ সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করল চীন; মস্কো বলল, হুমকি নয়
https://parstoday.ir/bn/news/world-i31695-রুশ_সীমান্তে_পরমাণু_ক্ষেপণাস্ত্র_মোতায়েন_করল_চীন_মস্কো_বলল_হুমকি_নয়
চীন, রাশিয়ার সীমান্তের কাছে একাধিক পরমাণু বোমাবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে। তবে এটি রাশিয়ার জন্য কোনো হুমকি নয় বলে জানিয়েছে মস্কো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৪, ২০১৭ ১৩:২৬ Asia/Dhaka
  • রুশ সীমান্তে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করল চীন; মস্কো বলল, হুমকি নয়

চীন, রাশিয়ার সীমান্তের কাছে একাধিক পরমাণু বোমাবহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে। তবে এটি রাশিয়ার জন্য কোনো হুমকি নয় বলে জানিয়েছে মস্কো।

রুশ সংবাদ মিডিয়া বলেছে, চীনের দাকিং নগরীতে দেশটির আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দংফেং-৪১ বা ডিএফ-৪১এর তিনটি ব্রিগেডের একটিকে মোতায়েন করা হয়েছে। রুশ সীমান্ত সংলগ্ন চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশে হেলিওনংজিয়াংএতে এ নগরী  অবস্থিত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এ খবর যদি সত্য হয় তবে তার পরিপ্রেক্ষিতে বলা যায় যে চীনের কোনো সামরিক বিষয়ক উন্নয়নই রাশিয়ার জন্য হুমকি নয়।

১০ পরমাণু বোমাবহন করে ডিএফ-৪১ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপস্ত্র কেন্দ্র থেকে ১৪ হাজার কিলোমিটারের মধ্যে যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।#

পার্সটুডে/মূসা রেজা/২৪