পাকিস্তানের বিরুদ্ধে ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞা কামনা করলেন ইমরান খান
https://parstoday.ir/bn/news/world-i32033-পাকিস্তানের_বিরুদ্ধে_ট্রাম্পের_ভিসা_নিষেধাজ্ঞা_কামনা_করলেন_ইমরান_খান
পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) সভাপতি ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করুক। তা হলে পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবে।
(last modified 2026-06-27T09:59:16+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৭ ২০:২৪ Asia/Dhaka
  • পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির সভাপতি ইমরান খান
    পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির সভাপতি ইমরান খান

পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টির (পিটিআই) সভাপতি ইমরান খান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করুক। তা হলে পাকিস্তানিরা নিজ দেশের সমস্যা সমাধানের দিকে নজর দেবে।

তিনি বলেন, আমি কামনা করি ট্রাম্প পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ করে দিক, তা হলে নিজের দেশকে ভালো করার চেষ্টা পাকিস্তানিরা করবে। আজ (রোববার) শাহিওয়ানে দলীয় সমাবেশে এ মন্তব্য করেন সাবেক এই ক্রিকেট তারকা। 

‌ইমরান খান আরো বলেন, মাথাব্যথা হলেও চিকিৎসার জন্য বিদেশে ছুটে যান পাকিস্তানের প্রধানমন্ত্রী। কিন্তু ভিসা নিষেধাজ্ঞা বহাল থাকলে পাকিস্তানকে নিজ পায়ে দাঁড়ানোর উপযুক্ত করার চেষ্টা সবাই করবেন বলে মনে করেন তিনি। এ ছাড়া, প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কথিত দুর্নীতিরও কঠোর সমালোচনা করেন পিটিআই সভাপতি।# 

পার্সটুডে/মূসা রেজা/আশরাফুর রহমান/২৯