ভারতের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি: দাবি পাক সেনাবাহিনীর
পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, তাদের ভাষায়, ভারতের অব্যাহত যুদ্ধবিরতি লঙ্ঘন আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সম্ভাব্য হুমকি হয়ে উঠেছে। পাকিস্তানের কোর কমান্ডারদের বৈঠকে আজ (বুধবার) এ দাবি করা হয়েছে।
পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সভাপত্বিতে রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়াটার্স বা জিএইচকিউতে আজ কোর কমান্ডারদের সম্মেলন অনুষ্ঠিত হয়। পাক সেনাবাহিনীর জনসংযোগ পরিদফতর আইএসপিআর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় গুলিতে আহত এক বেসামরিক পাকিস্তানি নিহত হওয়ার একদিন পর এ বিবৃতি দেয়া হলো। বিনা উসকানিতে ভারতীয় বাহিনী নির্বিচারে এ গুলি চালিয়েছে বলে পাকিস্তান দাবি করেছে।
এদিকে কথিত বিনা উসকানিতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে ভারতীয় উপ হাইকমিশনার জেপি সিংকে পাক পররাষ্ট্র দফতরে আজ তলব করা হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ জানানোর জন্য তাকে তলব করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/৮