দায়েশের হামলায় রাশিয়ার আরো এক সেনা নিহত  
https://parstoday.ir/bn/news/world-i34096-দায়েশের_হামলায়_রাশিয়ার_আরো_এক_সেনা_নিহত
সিরিয়ার মধ্যাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় রাশিয়ার আরো এক সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৭, ২০১৭ ০৯:২২ Asia/Dhaka
  • পালমিরায় মাইন অনুসন্ধান করছেন রুশ বিশেষজ্ঞরা
    পালমিরায় মাইন অনুসন্ধান করছেন রুশ বিশেষজ্ঞরা

সিরিয়ার মধ্যাঞ্চলে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের হামলায় রাশিয়ার আরো এক সেনা নিহত হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় গতকাল (সোমবার) এক বিবৃতিতে বলেছে, আরটিয়ম গরবুনভ নামে ওই সেনা সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের কাছে দায়েশের হামলায় মারা গেছে। হামলার সময় গরবুনভ রাশিয়ার কয়েকজন সামরিক উপদেষ্টার নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিল। সম্প্রতি দায়েশের হাত থেকে পালমিরা শহরটি মুক্ত করেছে সিরিয়ার সেনা ও মিত্র যোদ্ধারা। এ কাজে বিমান সহায়তা দেয় রাশিয়া।

সিরিয়ায় দায়েশের হাতে গরবুনভের মৃত্যুর মধ্যদিয়ে দেশটিতে মোট ২৮ জন রুশ সেনা নিহত হলো।

২০১১ সালে সিরিয়া বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কবলে পড়ার পর দামেস্ক সরকার রাশিয়ার কাছে সামরিক সহায়তার অনুরোধ জানায়। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে রাশিয়া সিরিয়ায় দায়েশেসহ উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। ফলে সিরিয়ায় সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর লড়াইয়ের পথ অনেকটা সহজ হয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৭