দ. কোরিয়ায় থাড মোতায়েন অস্ত্র প্রতিযোগিতা ডেকে আনবে: রাশিয়ার হুঁশিয়ারি
https://parstoday.ir/bn/news/world-i34274-দ._কোরিয়ায়_থাড_মোতায়েন_অস্ত্র_প্রতিযোগিতা_ডেকে_আনবে_রাশিয়ার_হুঁশিয়ারি
রাশিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ১০, ২০১৭ ১৫:১৭ Asia/Dhaka
  • ওসান বিমানঘাঁটিতে পৌঁছেছে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    ওসান বিমানঘাঁটিতে পৌঁছেছে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

রাশিয়া বলেছে, দক্ষিণ কোরিয়ায় মার্কিন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েনের কারণে আঞ্চলিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে এবং অস্ত্র প্রতিযোগিতা শুরু হবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল (বৃহস্পতিবার) এক বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন করা হলে তাতে মারাত্মক পরিণতি ডেকে আনবে। এতে আঞ্চলিক ও আন্তর্জাতিক কৌশলগত অস্থিতিশীলতা সৃষ্টি হবে।

রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, “এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এরইমধ্যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং থাড মোতায়েনের ফলে নতুন করে ধ্বংসাত্মক অবস্থা তৈরি হবে যা কোরিয় উপদ্বীপে পরমাণু ও অন্যান্য সমস্যা আরো জটিল করে তুলবে।”

গত মঙ্গলবার থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার প্রথম চালান দক্ষিণ কোরিয়ার ওসান বিমানঘাঁটিতে গিয়ে পৌঁছেছে। একজন সামরিক কর্মকর্তা গতকাল জানিয়েছেন, থাড মোতায়েনের কাজ আগামী আগস্ট নাগাদ শেষ হতে পারে। চলতি বছরের শেষ নাগাদ এ ব্যবস্থা চালু করতে চায় সিউল। আঞ্চলিক আরেক শক্তি চীনও এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের তীব্র বিরোধিতা করে আসছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১০