আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার সঙ্গে অংশিদারিত্ব করছে পাকিস্তান: নওয়াজ
-
নওয়াজ শরীফ (বামে) এবং প্রেসিডেন্ট রুস্তম মিননিখানোভ
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার সঙ্গে অংশিদারিত্ব করছে তার দেশ। পাকিস্তান সফররত রাশিয়ান ফেডারেশনের তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তম মিননিখানোভের সঙ্গে সাক্ষাতের সময়ে এ কথা বলেন।
পাক প্রধানমন্ত্রীর সফররত থেকে দেয়া বিবৃতিতে এ কথা জানান হয়েছে। নওয়াজ আরো বলেন, রাশিয়ার সঙ্গে সব ক্ষেত্রেই বিশেষ করে রুশ মুসলমান অধ্যুষিত অঞ্চলগুলোর সঙ্গে শক্তিশালী অংশিদারিত্ব প্রতিষ্ঠা করতে চায় তার দেশ। গোটা অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এটি অনুকূল ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
এ ছাড়া,সব প্রতিবেশীর সঙ্গে শান্তি পূর্ণ নীতি নিয়ে এগিয়ে চলেছে পাকিস্তান উল্লেখ করে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিরাজমান সংকট শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সুরাহা করতে চায় ইসলামাবাদ।
উষ্ণ আতিথেয়তার জন্য নওয়াজকে আন্তরিক ধন্যবাদ দেন প্রেসিডেন্ট রুস্তম। এ ছাড়া, তাতার ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে লাহোরে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলেও জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/২০