ইরানের পরমাণু সমঝোতাকে সম্মান দেখাবেন ট্রাম্প: মার্কিন উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/world-i34896-ইরানের_পরমাণু_সমঝোতাকে_সম্মান_দেখাবেন_ট্রাম্প_মার্কিন_উপদেষ্টা
মার্কিন প্রেসিডেন্টের পরমাণু উপদেষ্টা ক্রিস্টোফার ফোর্ড বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখাবেন ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-09-23T13:48:56+00:00 )
মার্চ ২২, ২০১৭ ০৯:০০ Asia/Dhaka
  • ইরানের পরমাণু সমঝোতাকে সম্মান দেখাবেন ট্রাম্প: মার্কিন উপদেষ্টা

মার্কিন প্রেসিডেন্টের পরমাণু উপদেষ্টা ক্রিস্টোফার ফোর্ড বলেছেন, ইরানের সঙ্গে আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠীর সই করা চূড়ান্ত পরমাণু সমঝোতার প্রতি সম্মান দেখাবেন ডোনাল্ড ট্রাম্প।

ওয়াশিংটন ডিসিতে এক সম্মেলনে এ কথা বলেন তিনি। কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসে অনুষ্ঠিত সম্মেলনে তিনি আরো বলেন, অন্য কোন সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত ইরানের পরমাণু সমঝোতা মানবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইরান যেন এ সমঝোতা মেনে চলে তা নিশ্চিত করতে হবে বলে দাবি করেন তিনি।

অবশ্য তিনি স্বীকার করেছে যে, ওবামা প্রশাসনের আমলে ইরানের সমঝোতাসহ যেসব পরমাণু চুক্তি হয়েছে তা খতিয়ে দেখছে হোয়াইট হাউজ।

আমেরিকাসহ ছয় জাতিগোষ্ঠী ২১০৫ সালে ইরানের সঙ্গে চূড়ান্ত পরমাণু সমঝোতা সই করে এবং পরের বছরের ১৬ জানুয়ারি থেকে তা কার্যকর হয়। ইরান সমঝোতা পুরোপুরি মেনে চললেও আমেরিকা তার প্রতিশ্রুতি পালন করছে না।#

পার্সটুডে/মূসা রেজা/২২