লন্ডনে হামলার দায় স্বীকার করল দায়েশ
https://parstoday.ir/bn/news/world-i34972-লন্ডনে_হামলার_দায়_স্বীকার_করল_দায়েশ
ব্রিটেনের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। দায়েশের সংবাদ সংস্থা হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি আজ(বৃহস্পতিবার) দায়েশের এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৩, ২০১৭ ১৬:১৭ Asia/Dhaka
  • লন্ডনে হামলার দায় স্বীকার করল দায়েশ

ব্রিটেনের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশ। দায়েশের সংবাদ সংস্থা হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সি আজ(বৃহস্পতিবার) দায়েশের এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে হামলাকারীকে দায়েশের ‘সৈনিক হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন জোটে ব্রিটেনের অংশগ্রহণ এবং সিরিয়া ও ইরাকে সন্ত্রাসীদের বিরুদ্ধে বোমা হামলার কারণে গতকালের হামলা করা হয়েছে বলে এতে দাবি করা হয়। দায়েশের বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন জোট বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখায় লন্ডনের হামলা করা হয়েছে।

অবশ্য হামলাকারীকে দায়েশ সরাসরি সহায়তা দিয়েছে বা দায়েশের সঙ্গে তার যোগসাজশ ছিল তেমন কোনো কথা বিবৃতিতে বলা হয় নি। বরং দায়েশের আদর্শ তাকে হামলায় উৎসাহিত করেছে বলে আভাষ দেয়া হয়েছে। 

ব্রিটেনের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার রক্তক্ষয়ী হামলায় ওই হামলাকারীসহ চারজন নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।#

পার্সটুডে/মূসা রেজা/২৩