শব্দের চেয়ে দ্রুতগতির রুশ ক্ষেপণাস্ত্র: এক আঘাতেই ডুববে বিমানবাহী রণতরী
https://parstoday.ir/bn/news/world-i35118-শব্দের_চেয়ে_দ্রুতগতির_রুশ_ক্ষেপণাস্ত্র_এক_আঘাতেই_ডুববে_বিমানবাহী_রণতরী
রাশিয়া শব্দের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার একটি মাত্র আঘাতেই যে কোনো বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়া সম্ভব হবে। ‘জিরকন’ নামের এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩৮০০ থেকে ৪৬০০ মাইল বেগে লক্ষবস্তুর দিকে ছুটে যেতে পারে বলে ক্রেমলিন দাবি করেছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ২৬, ২০১৭ ১৫:০০ Asia/Dhaka
  • শব্দের চেয়ে দ্রুতগতির রুশ ক্ষেপণাস্ত্র: এক আঘাতেই ডুববে বিমানবাহী রণতরী

রাশিয়া শব্দের চেয়ে পাঁচ থেকে ছয় গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, যার একটি মাত্র আঘাতেই যে কোনো বিমানবাহী রণতরী ডুবিয়ে দেয়া সম্ভব হবে। ‘জিরকন’ নামের এ ক্রুজ ক্ষেপণাস্ত্র ঘণ্টায় ৩৮০০ থেকে ৪৬০০ মাইল বেগে লক্ষবস্তুর দিকে ছুটে যেতে পারে বলে ক্রেমলিন দাবি করেছে।

এ ক্ষেপণাস্ত্র ১৫৫ মাইল পথ মাত্র ২.৫ মিনিটে পাড়ি দিতে পারবে। এর পাল্লা ৫০০ মাইল। চলতি বছরে গোড়ার দিকে ‘জিরকনের’ পরীক্ষা চালানো হয়েছে। পরমাণু শক্তিচালিত রুশ ক্রুজার পিওতর ভেলিকি’তে এটি ২০১৮ সালে বসানো হবে বলে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে।

ব্রিটিশ বিশেষজ্ঞরা বলছেন,  ‘জিরকন’কে ঠেকানো সম্ভব নয় এবং ব্রিটিশ নৌবাহিনীর ৬২০ কোটি পাউন্ড মূল্যের বিমানবাহী রণতরী এইচএমএস কুইন এলিজাবেথ  এবং এইচএমএস প্রিন্স অব ওয়েলসকে এক আঘাতেই ডুবিয়ে দিতে পারবে এটি।

বর্তমানে ব্রিটিশ নৌবাহিনীর কাছে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আছে তা দিয়ে ২৩০০ মাইল গতির ক্ষেপণাস্ত্রকেই কেবল ভূপাতিত করা সম্ভব। ‘জিরকনের’ বিরুদ্ধে এ ব্যবস্থা কোনো ভাবেই কাজ করবে না।

ফলে বিমানবাহী রণতরীকে পাঁচশ মাইল পাল্লার দূরে অবস্থান করতে হবে। আর এতে বিমানবাহী রণতরীর যুদ্ধবিমান বা হেলিকপ্টার তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছে আঘাত হেনে জ্বালানি শেষ হওয়ার আগেই ফিরে আসতে পারবে না। ফলে এগুলোও কার্যত অকেজো হয়ে যাবে।

ব্রিটিশ নৌবিশেষজ্ঞ পেট স্যান্ডম্যান বলেন, জাহাজ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে শব্দের চেয়ে অতি দ্রুত গতির রুশ ক্ষেপণাস্ত্র 'জিরকন।'#

পার্সটুডে/মূসা রেজা/২৬