সিরিয়ায় হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর প্রত্যাখ্যান করল রাশিয়া
-
রুশ হেলিকপ্টার (ফাইল ফটো)
সিরিয়ায় হেলিকপ্টার ভূপাতিত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, "সিরিয়ায় আমাদের কোনো হেলিকপ্টার ভূপাতিত হয় নি। আমাদের সব বিমান ও হেলিকপ্টার অক্ষত রয়েছে। এর মধ্যে কিছু বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে রয়েছে এবং অন্যগুলো সফলভাবে অভিযান চালিয়ে যাচ্ছে।"
তিনি আরও বলেছেন, সন্ত্রাসীরা রুশ হেলিকপ্টার ভূপাতিত করার যে দাবি করেছে তা ভিত্তিহীন। আজই সিরিয়ার সন্ত্রাসীদের বরাত দিয়ে কোনো কোনো বার্তাসংস্থা জানিয়েছিল, সিরিয়ার পূর্বে লাজকিয়া প্রদেশে সরকার বিরোধীদের হামলায় একটি রুশ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এরপরই রাশিয়া সন্ত্রাসীদের ওই দাবি প্রত্যাখ্যান করলো।
সিরিয়ার সন্ত্রাসীরা মাঝে মধ্যেই এ ধরনের ভিত্তিহীন দাবি করে থাকে। সরকার বিরোধীদের মনোবল চাঙা করতে পরিকল্পিতভাবে এ ধরনের গুজব রটানো হয় বলে একটি সূত্র জানিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৭