মিয়ানমারের গোলযোগপূর্ণ সীমান্তের কাছে সামরিক মহড়া চালাল চীন
মিয়ানমারের গোলযোগপূর্ণ সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছে চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর গেরিলাদের কয়েক সপ্তাহব্যাপী সংঘর্ষের পর এ মহড়া চালানো হলো।
চীনের সরকারি বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, পদাতিক, গোলন্দাজ এবং বিমান বাহিনী দেশটির দক্ষিণে চালানো আজকের (মঙ্গলবারের) মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় তাজা গুলির অনুশীলন চালানো হয়েছে। মিয়ানমার সীমান্তের কাছে চীনা বিমান বাহিনী এবং স্থল বাহিনী এ রকম গুলি ব্যবহার করেছে। বাৎসরিক কর্মসূচির আওতায় এ মহড়া চালানো হয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়।
এ দিকে চীনা সামরিক বাহিনীর সিনিয়র কর্নেল ফাং সিন বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার পিএলএ’র দৃঢ় অঙ্গীকার মহড়ার মধ্য দিয়ে ফুটে উঠেছে।
মিয়ানমার সীমান্তের গোলযোগপূর্ণ পরিস্থিতি থেকে রক্ষা পেতে সাম্প্রতিক মাসগুলোতে হাজার হাজার মানুষ চীনে পালিয়ে যাওয়ার ঘটনা যখন ঘটেছে তখন এ মহড়া চালানো হলো। গোলযোগপূর্ণ এলাকাগুলোতে জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষে অনেক মানুষ নিহত হয়েছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৮