শত্রু বিমান হামলা প্রতিহতের মহড়া চালাল প্রশান্ত মহাসাগরীয় রুশ নৌবহর
মার্চ ২৯, ২০১৭ ০৭:৩৪ Asia/Dhaka
-
প্রশান্ত মহাসাগরীয় রাশিয়ার নৌবহরের মহড়ার একটি দৃশ্য
রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহর হামলা প্রতিহতের মহড়া চালিয়েছে। কল্পিত শত্রুর বিমান হামলা প্রতিহত করার লক্ষ্যে মহড়ায় অনুশীলন চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্বাঞ্চলীয় সামরিক বিভাগের মুখপাত্র এ কথা জানিয়েছেন।
শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান মিগ-৩১ ও ডুবোজাহাজ বিধ্বংসী কেএ-২৭ হেলিকপ্টার গতকালের মহড়ায় অংশ নিয়েছে। মহড়ায় পূর্ব নির্ধারিত সব লক্ষ্যমাত্রা সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে।
মহড়ার অ্যাটাক গ্রুপে প্রশান্ত মহাসাগরীয় বহরের ক্ষেপণাস্ত্রবাহী ক্রুজার ভারইয়াগ এবং গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার বাইসত্রাই ছিল। কল্পিত শত্রুর ব্যাপক বিমান হামলা ঠেকানোর জটিল দায়িত্ব পালন করেছে এ দুই রণতরী।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ