‘কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হওয়ার আশংকা নেই’
https://parstoday.ir/bn/news/world-i36086-কুলভূষণ_যাদবের_ফাঁসির_আদেশ_দ্রুত_কার্যকর_হওয়ার_আশংকা_নেই’
পাকিস্তানে আটক কথিত ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হওয়ার কোনো আশংকা নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ কথা জানিয়েছেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১২, ২০১৭ ১১:৩৮ Asia/Dhaka
  • ‘কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হওয়ার আশংকা নেই’

পাকিস্তানে আটক কথিত ভারতীয় গুপ্তচর কুলভূষণ যাদবের ফাঁসির আদেশ দ্রুত কার্যকর হওয়ার কোনো আশংকা নেই। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এ কথা জানিয়েছেন।

পাক সংসদের উচ্চকক্ষ সিনেটে দেয়া বিবৃতিতে তিনি বলেছেন, পাকিস্তানি আইন অনুযায়ী প্রাণদণ্ডের রায় কার্যকর করার আগে অন্তত তিন দফা আপিলের সুযোগ পাবেন যাদব। রায় প্রকাশের ৬০ দিনের মধ্যে প্রথম দফা আপিলের সুযোগ পাবেন। সামরিক আদালতে এ আপিল করতে হবে। এ আপিল নাকচ হয়ে গেলে এরপর সেনাপ্রধান এবং প্রেসিডেন্টের কাছে পৃথক ভাবে প্রাণভিক্ষার সুযোগ পাবেন তিনি।

যাদবের বিচার প্রক্রিয়া সাড়ে তিন মাস ধরে চলেছে বলে জানান তিনি। পাকিস্তানে সন্ত্রাসবাদ উস্কে দেয়া, পাকিস্তানের সংহতি বিরোধী এবং অস্থিতিশীলতা উসকে দেয়ার তৎপরতা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে বলে জানান। 

পার্সটুডে/মূসা রেজা/১২