‘যাদবের ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাকিস্তানের কাছে আছে’
https://parstoday.ir/bn/news/world-i36130-যাদবের_ব্যাপারে_পর্যাপ্ত_সাক্ষ্য_প্রমাণ_পাকিস্তানের_কাছে_আছে’
ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কথিত অনুচর কুলভূষণ যাদবের বিষয়ে ইসলামাবাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আছে। ইন্ডিয়া টুডে'কে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ১৩, ২০১৭ ০৭:০৪ Asia/Dhaka
  • ‘যাদবের ব্যাপারে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাকিস্তানের কাছে আছে’

ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার আবদুল বাসিত বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর কথিত অনুচর কুলভূষণ যাদবের বিষয়ে ইসলামাবাদের কাছে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ আছে। ইন্ডিয়া টুডে'কে দেয়া সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি।

মৃত্যুদণ্ড প্রাপ্ত যাদব ন্যায় বিচার পেয়েছেন দাবি করে তিনি আরো বলেন, পাকিস্তানের ফিল্ড জেনারেল কোর্ট মার্শাল আইন সঙ্গত ভাবেই করা হয়েছে এবং যাদব ন্যায় বিচার পেয়েছেন। বিচারের বিষয় প্রকাশ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি আরো দাবি করেন, পাকিস্তান কি বলতে চায় সে বিষয়ে ভারতের ভালোভাবেই জানা আছে।

যাদবের পাসপোর্ট সম্পর্কে তিনি বলেন, ভুয়া নামে ভারতের সত্যিকার পাসপোর্ট ব্যবহার করেছেন যাদব। এ ছাড়া, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ যাদব পাবেন বলেও জানান তিনি। আপিলের রায়ের ওপর ভিত্তি করে প্রয়োজনে প্রাণভিক্ষাও যাদব চাইতে পারবেন বলেও জানান তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/১৩