পাক-আফগান সীমান্তে সন্ত্রাসবাদ বাবদ পাকিস্তানের গচ্ছা ৬৩০ কোটি রুপি
পাকিস্তানকে গত ছয় বছরে একমাত্র পাক-আফগানিস্তান সীমান্ত অঞ্চলে সন্ত্রাসবাদের কারণ ৬৩০ কোটি রুপি গচ্ছা দিতে হয়েছে। পাকিস্তানের প্রদেশ এবং ফ্রন্টিয়ার অঞ্চল বিষয়ক মন্ত্রী আবদুল কাদির বালুচ দেশটির জাতীয় সংসদকে এ তথ্য দিয়েছেন। সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে এ অর্থ ব্যয় হয়েছে বলে জানান তিনি।
কেন্দ্রীয় সরকার পরিচালিত উপজাতীয় অঞ্চল বা এফএটিএ সচিবালয় থেকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে ৬৩৮ কোটি রুপি দেয়া হয়েছে। এ সচিবালয়ে আওতাধীন পাঁচ এজেন্সির রাজনৈতিক প্রশাসনকে এ অর্থ দেয়া হয়। এ সব অঞ্চলে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের তীব্রতা বর্তমানে কমে এসেছে। ফলে বাস্তুহারা হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়িতে ফিরতে শুরু করেছে।
এ ছাড়া, গত ছয় বছরে সংঘাতের কারণে ৫৭৪০ ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৫৩৩২ জনই বেসামরিক নাগরিক বলে জানানো হয়। নিহতদের মধ্যে আধা সামরিক বাহিনীর ৪০৮ সদস্য রয়েছে বলেও জানান পাকমন্ত্রী।#
পার্সটুডে/মূসা রেজা/২০