পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ: অর্থমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i36636-পাকিস্তানের_পরমাণু_সম্পদ_পুরোপুরি_নিরাপদ_অর্থমন্ত্রী
পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, দেশটির পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
এপ্রিল ২২, ২০১৭ ০৭:৩৪ Asia/Dhaka
  • পাকিস্তানের পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ: অর্থমন্ত্রী

পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেছেন, দেশটির পরমাণু সম্পদ পুরোপুরি নিরাপদ। ওয়াশিংটন ডিসি’র হেরিটেজ ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা শেষে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।

পাক অর্থমন্ত্রী বলেন, তার দেশের পরমাণু সম্পদের পরিচালনা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পাশাপাশি পরমাণু নিরাপত্তা ব্যবস্থা বিশাল এবং আন্তর্জাতিক মানসম্পন্ন।

এ ছাড়া, পাকিস্তান আঞ্চলিক দেশগুলোকে পরমাণু নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ  দিচ্ছে বলেও জানান তিনি। ইসহাক দার বলেন, পাকিস্তানের পরমাণু নিরাপত্তা সংক্রান্ত সেন্টার ফর এক্সিলেন্সে এ প্রশিক্ষণ দেয়া হয়। পাকিস্তানের অর্থনীতি নিয়ে আলোচনাকে কেন্দ্র করে এ সব কথা বলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/২২