আগ্রাসনের জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে: উত্তর কোরিয়া
এপ্রিল ২৩, ২০১৭ ১১:৩৭ Asia/Dhaka
উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসনের জবাব পরমাণু বোমা দিয়ে দেয়া হবে। মার্কিন বিমানবাহী রণতরী কার্ল ভিনসনের নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপ যখন কোরিয় উপদ্বীপের কাছে এগিয়ে চলেছে তখন এ হুমকি দেয়া হলো।
এদিকে, টোকিও আজ(রোববার) জানিয়েছে, জাপানি নৌবাহিনীর দু’টি যুদ্ধজাহাজ কার্ল ভিনসনের স্ট্রাইক গ্রুপের সঙ্গে যোগ দেবে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের জন্য এ দুই যুদ্ধজাহাজ যোগ দিচ্ছে।
উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যম আজ আবার দেশটির যুদ্ধ প্রস্তুতির কথা ঘোষণা করছে। সামরিক সূত্রের বরাত দিয়ে খবর দেয়া হয়।
এতে বলা হয়েছে, আমেরিকা একের পর এক বিমানবাহী রণতরী কোরিয় উপদ্বীপের কাছে নিয়ে আসছে। এ ধরণের হুমকিতে উত্তর কোরিয়া কখনোই ভীত হবে না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।#
পার্সটুডে/মূসা রেজা/২৩
ট্যাগ