ইউক্রেনে রুশ তৎপরতাই ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নে বাধা: টিলারসন
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দাবি করেছেন, তার ভাষায়, ইউক্রেনে রাশিয়ার তৎপরতা ওয়াশিংটন-মস্কো সম্পর্কোন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো প্রোশেনকোর সঙ্গে ফোনালাপের সময় তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র বিভাগ।
মার্কিন পররাষ্ট্র দফতরের বিবৃতিতে বলা হয়, প্রোশেনকোকে আজ(সোমবার) ফোন করেছিলেন টিলারসন। সম্প্রতি তার রুশ সফর এবং রুশ নেতাদেরকে দেয়া তার বার্তার বিষয়ে আলোচনার জন্য এ ফোন করা হয়। রুশ নেতাদের প্রতি দেয়া টিলারসনের বার্তায় বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী রাশিয়া; কিন্তু ইউক্রেনে মস্কোর তৎপরতা এ ক্ষেত্রে বাধা হয়ে আছে।
ফোনালাপে সংস্কার এবং দুর্নীতি বিরোধী লড়াইয়ে ক্রিমিয়ার অব্যাহত অগ্রগতির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন টিলারসন।#
পার্সটুডে/মূসা রেজা/২৪