মসুলে নিহত হলো মার্কিন এক সেনা
https://parstoday.ir/bn/news/world-i37076-মসুলে_নিহত_হলো_মার্কিন_এক_সেনা
ইরাকের মসুল নগরীর বাইরে বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ৩০, ২০১৭ ০৪:৩৪ Asia/Dhaka
  • মসুলে নিহত হলো মার্কিন এক সেনা

ইরাকের মসুল নগরীর বাইরে বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণে আহত হওয়ার পর প্রাণ হারায় এ সেনা। অবশ্য নিহত সেনার নাম প্রকাশ করা হয় নি। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের হাত থেকে মসুল মুক্ত করার অভিযান ছয়মাস আগে শুরুর পর এ নিয়ে দ্বিতীয় মার্কিন সেনা ইরাকে নিহত হলো। গত অক্টোবরে রাস্তায় পেতে রাখা বোমা বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছিল।

ইরাকি বাহিনীর সঙ্গে  মসুলে শতাধিক মার্কিন কমান্ডো মোতায়েন রয়েছে। এ ছাড়া, ফ্রন্ট লাইনের পেছনে মোতায়েন  রয়েছে আরো কয়েকশ মার্কিন সেনা।

পার্সটুডে/মূসা রেজা/৩০